রাজবাড়ীর মজৎকোল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজৎকোল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম আক্কাস, যুগ্ম-সম্পাদকে ্যাডঃ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান খান, জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ, মিজানপুর পশ্চিমাঞ্চল আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার কর প্রমূখ।
এ সময় ৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































