হত্যা মামলা তুলে নিতে রাজবাড়ীর ভবদিয়ায় বাদীর বাড়ীতে আসামিদের হামলার অভিযোগ –
- Update Time : ১০:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে হত্যা মামলা তুলে নিতে বাদীর বাড়ীতে মামলার আসামিরা হামলা চালিয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে রাজবাড়ী থানায় ৯ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী ও রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের জায়েদা খাতুন জানান, গত ২১ মার্চ ভোরে করোনা ভাইরাস নিয়ে কথাকাটাকাটি জের ধরে প্রতিপক্ষের আঘাতে তার স্মামী লাবলু মোল্লা নিহত হয়। ওই ঘটনার পর তিনি বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। এ ঘটনার পর গত শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর সন্তানদের নিয়ে তিনি ঘুমিয়ে যান। রাত ১২টার দিকে চিহ্নিত ৮জনসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৪/৫জন দূর্বৃত্ত তাদের বাড়ীতে প্রবেশ করে। দূর্বৃত্তরা বাড়ীর অন্যান্য স্বজনদের ঘরের দরোজার শিকল বন্ধ করে তার ঘরের সামনে এসে ডাকাডাকি এবং বসত ঘরের টিনের বেডা কুপিয়ে নষ্ট করে। এতে তার ঘুম ভেঙ্গে যায়। তিনি ঘুম থেকে উঠে লাইট জ¦ালিয়ে বাইরে হত্যার মামলার আসামিদের দেখতে পান। আসামিরা তখন তাকে বলে হত্যা মামলা তুলে নিতে আর মামলা না তুললে তাকে অথবা তার ছেলে জাহিদুলকে হত্যার পর মরদেহ গুম করারও হুমকি দেয়। সে সময় প্রতিবেশিরা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। রাতে তিনি বিষয়টি রাজবাড়ী পুলিশকে অবহিত করেন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানািন, জায়েদা খাতুনের অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































