রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১১-
- Update Time : ০৩:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোলাকুড়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছে। নিহতরা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বাঘুটিয় গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান শেখ, শহিদুল শেখের ছেলে সরোয়ার শেখ, শুকুর আলীর ছেলে সাকিল।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় দিকে রাজবাড়ীর কালুখালি থেকে ভাটিয়াপাড়া যাবার (ফরিদপুর এক্সপ্রেস) সময় বালিয়াকান্দির সোলাকুড়া রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজ্জাকজুট মিলের শ্রমিকবাহী একটি গ্রাম বাংলা (নাছিমন) ১৪ জন শ্রমিক নিয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া যাবার সময় জামালপুর রেলগেট ক্রসিং করার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলে জুট মিলের ৩ শ্রমিক নিহত হয়।
এ সময় আরো ১১ জন আহত হয়। আহতদের ফরিদপুর ৫শত শর্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানায় স্থানীয়রা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































