রাজবাড়ীর বসন্তপুরে ২শত পিচ ইয়াবাসহ ইউপি মেম্বার ওয়াহেদ ও তার সহযোগী গ্রেপ্তার-
- Update Time : ০৮:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৫ নংওয়ার্ড সদস্য ওয়াহেদ খান ওরফে ওয়াহেদ মেম্বারকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। সেই সাথে তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ওয়াহেদ একই ইউনিয়নের রাজাপুর গ্রামের মোকছেদ খানের ছেলে। সেই সাথে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের মৃত মানিক মোল্লার ছেলে মোঃ টুটুল মোল্লা (৩৮) কেও গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদ মেম্বার আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০পিচ ইয়াবা ট্যাবলেট। তিনি আরো বলেন, ওয়াহেদ মেম্বর জনপ্রতিনিধিত্ব করার আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বিষয়টি তিনি জানান পর বেশ কিছু দিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালান। যার অংশ হিসেবে গতকাল তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীদেরকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে রাজবাড়ী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































