রাজবাড়ীর বরাটে শিয়াল মারার ফাঁদে আটকে গৃহবধু’র মৃত্যু –
- Update Time : ১০:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বরাটে শিয়াল মারার ফাঁদে আটকে রাবেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুই ছেলে সন্তানের জননী রাবেয়ার স্বামীর নাম আব্দুল মন্ডল।
রাবেয়ার ভাই আব্দুল বারি সেখ বলেন, আজ তার বোন সকাল সাড়ে ৭টার দিকে লাকড়ি সংগ্রহ করতে বাড়ীর পাশের মাঠের উদ্দেশ্যে রওনা হন। তিনি স্থানীয় জলিল সেখের মুরগীর খামারের পাশ দিয়ে যাবার সময় খামার মালিক কর্তৃক শেয়াল মারার ফাঁদের বৈদ্যুুতিক তারে জড়িয়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
রাজবাড়ী থানার এসআই নাজমুল বলেন, খবর পেয়ে ঘটস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































