রাজবাড়ীর বরাট বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত –
- Update Time : ০৮:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট বাজার ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরহীন ভাবে বরাট বাজারে চলে এ ভোট গ্রহন।
এতে মীর জিকরুল ছাতা প্রতিক নিয়ে ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ শামীম সরদার চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ১০৮ ভোট।
অপরদিকে, সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুর রাজ্জাক হাঁস প্রতিক নিয়ে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আমির আলী মন্ডল পেয়েছেন ৯৪ ভোট। নির্বাচনে ২৬০ জন ভোটারের মধ্যে ২৫২ জন ভোটার বাজার ব্যবসায়ী নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান।
এ নির্বাচনে ১৩ টি পদের মধ্যে ধর্ম ও দপ্তর বিষয়ক সম্পাদক বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন এবং নির্বাচন হয়েছে সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সহ-সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া সম্পাদক ও ৫ জন সদস্য। এতে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































