ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর পৌরসভার সিলিমপুরে মেয়র প্রার্থী তিতুর নির্বাচনী সভা অনুষ্ঠিত –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০২:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ীর সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে মতবিনিময় সভায় স্থানীয় মুরুব্বী হেদায়েত মওলা লালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পৌরসভার সফল কাউন্সিলর ও মেয়র পদ প্রার্থী আলমগীর শেখ তিতু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোঃ লালন শেখ, শহিদ ফকির, ফকির আব্দুল মান্নান, সোহরাব হোসেন, আবু বক্কার সিদ্দিক, রিফাত আলী, খন্দকার মহসীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাবেক ইউপি মেম্বার মোঃ আতাউর রহমান ওমর।
এর আগে বিকেলে আলমগীর শেখ তিতুর মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী মতবিনিময় সভায় দলে দলে শ্লোগান ও হাতে তালি দিয়ে মতবিনিময় স্থানে আসে বিপুল সংখ্যক জনতা।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
১১৯৩



































































































