রাজবাড়ীর পদ্মায় তীব্র স্রোত, নদী তীর রক্ষা বাঁধের প্রায় ৬০০ মিটার এলাকার সিসি ব্লক বিলিন –
- Update Time : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর রাজবাড়ী পয়েন্ট পানি বৃদ্ধি পেয়েছে। যদিও আজ মঙ্গলবার পর্যন্বিতকাল পর্যন্ত পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রয়েছে ঘূর্ণীয়মান তীব্র ¯্রােত। ¯্রােতের কারণে জেলার দীর্ঘ ৮৫ কিলো মিটার নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। চার দফায় রাজবাড়ী জেলা শহর সংলগ্ন গোদার বাজার ঘাট এলাকায় প্রায় ৬০০ শত মিটার নদী তীর রক্ষা বাঁধের সিসি ব্লক ধসে গেছে। গতকালও ধসে গেছে ১০০ মিটার এলাকার সিসি ব্লক। ওই ধসের কারণে শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রণ বেডি বাঁধ হুমকীর মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা অব্যাহত রয়েছে।
জানাগেছে, গত ২৬ আগষ্ট থেকে ওই এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। থেমে থেমে চলছে ভাঙ্গন। ফেলে হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। তার পরও নতুন নতুন এলাকার সিসি ব্লক ধসে যেতে শুরু করেছে। গত শনিবার থেকে গতকাল পর্যন্ত গোদার বাজারের এনএলজি ইটভাটা সংলগ্ন এলাকায় প্রায় আড়াইশত মিটার নদী গর্ভে বিলিন হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকবার নদী ভাঙ্গনের কবলে পড়েছেন তারা। আর এবার নদীতে অপরিকল্পিত ভাবে ড্রেজিং করার জন্য ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। নদী তীর রক্ষা বাঁধ তৈরীর পর বিগত ৪ থেকে ৫ বছর এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিলেন। তবে এবার কারও কোন কাথা না শুনে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেদের খেয়াল খুশিমত নদী তীর থেকে মাত্র দুইশত গজ দুর দিয়ে ড্রেজিং করেছে। আর এ প্রাপ্ত থেকে ড্রেজিং করা মাটি পাবনা জেলার প্রান্তে ফেলেছে। ফলে রাজবাড়ী প্রান্তে নদীর গভীরতা বৃদ্ধি এবং নদীর তীব্র ¯্রােতে ভাঙ্গন ভয়ঙ্কও আকার ধারণ করেছে। যে কারণে তার ইউনিয়নের নদী তীরবর্তী প্রায় সকল স্থানেই ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে ভিটেমাটি ছাড়া হচ্ছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন কোথায় যাবে তারও কোন দিশা পাচ্ছেন না।
খোজনিয়ে জানাগেছে, এবার নদী ভয়ঙ্কার রুপ নিয়েছে। বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর, পাংশার হাবাসপুর, কালুখালীর রতনদিয়া ও গোয়ালন্দের ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নে। যার মধ্যে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে মিজানপুর ইউনিয়নের গোদার বাজার ধুনচী এলাকার পদ্মার তীর প্রতিরক্ষা বাঁধে এবং ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের হাজার হাজার বিঘা ফসলি জমি ও ঘর-বাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গিয়েছে।
গতকাল বিকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, পদ্মা নদীতে ৫ সেন্টি মিটার পানি বৃদ্ধি পয়েছে। তবে নদীতে এখন বইছে ঘূর্ণীয়মান তীব্র ¯্রােত। যে কারণে ভাঙ্গণের সৃষ্টি হয়েছে। জেলা শহরের গোদার বাজার এলাকায় ভাঙ্গনকবলিত নদী তীর রক্ষা বাঁেধর স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ভাঙ্গণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জিও ব্যাগ ফেলা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































