রাজবাড়ীর পদ্মার তীরে নতুন করে হয়নি ভাঙ্গন, ৩ আগষ্ট আসছেন উপমন্ত্রী –
- Update Time : ১১:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নতুন করে আর ভাঙ্গন সৃষ্টি হয়নি রাজবাড়ীর শহর রক্ষা বাঁধে। গতকাল বুধবার পর্যন্ত জেলা শহরের গোদার বাজার এলাকায় ২০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভাঙ্গন রোধে ১০ হাজার বস্তা জিও ব্যাগ ফেলা হয়েছে। ২০১৮ সালে শুরু হওয়া শহর রক্ষা বাঁধের কাজ শেষ হয় চলতি বছরের মে মাসে। পানি উন্নয়ন বোর্ড জানায় ভাঙ্গন রোধে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র সাথে সাক্ষাৎ করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা।
উপমন্ত্রী আগামী ৩ আগষ্ট টুঙ্গিপাড়া সফর শেষে ঢাকা ফেরার পথে রাজবাড়ীর গোদার বাজারের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন, এমপি কাজী কেরামত আলী।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































