রাজবাড়ীর নিমতলা থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ২-
- Update Time : ০২:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকা থেকে শুক্রবার ভোরে সাড়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
সে সময় দুইটি সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন, একটি পিকআপ গাড়ী এবং মাদক বিক্রির ৪ হাজার ৫শত টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই জনকে।
গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার ভাংগা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের মৃত ওহাব হরকরার ছেলে মোঃ আজাদ হরকরা (৩৩) এবং মোঃ জাকির হরকরার ছেলে মোঃ রানা হরকরা (২১)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানিয়েছেন, র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সংলগ্ন নিমতলা এলাকায় একটি পিকআপে অভিযান পরিচালনা করে। সে সময় ওই পিকআপ থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি আজাদ হরকরা ও রানা হরকরাকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব সদস্যরা গত ১৮ মে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকা থেকে আরো সাড়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছিলো।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































