রাজবাড়ীর নতুন অতিরিক্ত জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন সালাহউদ্দিন –
- Update Time : ০৭:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
- / ৭২ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
নতুন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসেবে আগামীকাল সোমবার রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করছেন মোঃ সালাহউদ্দিন।
জানাগেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়ীবাকা গ্রামের বাসিন্দা মোঃ সালাহউদ্দিন ২৭ তম বিসিএস কর্মকর্তা। তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৮ সালের ১৬ নভেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার শিক্ষক সহধর্মিনীর নাম ফেরদৌসি ইয়াসমিন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতী পান ২০১৬ সালের ৫ এপ্রিল। তিনি স্পেশাল ব্রান্স, শাহজালাল বিমানবন্দরসহ নানা স্থানে সুনামের সাথে চাকুরী করেছেন। সব শেষে তিনি দিনাজপুরের বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি রাজবাড়ীতে যোগদান করছেন।
তিনি জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, সকলের সহযোগিতা নিয়ে রাজবাড়ীতে তিনি কাজ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































