রাজবাড়ীর দু’টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে-
- Update Time : ১২:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দুইটি নির্বাচনী আসনের ৩১২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে ওই ভোট গ্রহণ কার্যক্রম শুরু করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম জানান, জেলার কোথাও কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান ছিলো।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণ ভাবে। সকালের দিকে ভোটার সমাগম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পায়।
সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-১ আসনের আ:লীগ প্রার্থী ও শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জেলা শহরের রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় তার ভোটাধিকার প্রয়োগ করেন। সে সময় অন্যান্য ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়। সেই সাথে জেলার অন্যান্য ভোট কেন্দ্র গুলোতেও একই চিত্র পরিলক্ষিত হয়। সে সময় কাজী কেরামত আলী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানাগেছে, রাজবাড়ীতে জাতীয় সংসদে ২টি নির্বাচনী আসন রয়েছে। সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে রাজবাড়ী-১ আসন এবং পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে রাজবাড়ী-২ আসন। এ দু’টি আসনে ভোট কেন্দ্র রয়েছে ৩১২টি। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে রয়েছে ১৩৭টি এবং রাজবাড়ী-২ আসনে রয়েছে ১৭৫টি। মোট ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৫৪২টি। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ৬৭১টি এবং রাজবাড়ী২ আসনে ৮৭১টি। মোট ভোটার ৮ লাখ ৮৬ হাজার ৬ শত ৩ জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ১ শত ৬৩ জন ও মহিলা ১ লাখ ৭২ হাজার ৩শত ৯ জন এবং রাজবাড়ী২ আসনে পুরুষ ২ লাখ ৩৪ হাজার ৩ শত ৪৯ জন ও মহিলা ২ লাখ ২৭ হাজার ৭শত ৯১ জন। ইতোমধ্যে ৩১২ জন প্রিজাইডং অফিসার, ১ হাজার ৫শত ৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ হাজার ৮৪ জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































