রাজবাড়ীর দাদশী থেকে ৪টা গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী লালন গ্রেপ্তার –
- Update Time : ০৬:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চাষ করা চারটি গাঁজার গাছসহ লালন শেখ (৫৩) নামে একজন মাদক ব্যবসায়ীকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। লালন শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই মৃত মোন্তাজ শেখের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালন শেখের বাড়ীতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে তার নিজ ফসলী জমি থেকে ৫ থেকে ৭ ফুট উচ্চতার ছয় কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করে।
লাল শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব সদস্যদের জানিয়েছেন জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ গাঁজা গাছ রোপন করে গাঁজা উৎপাদন এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছেন। এ ঘটনায় বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































