রাজবাড়ীর জেলা প্রশাসকের বাস ভবনে এসি বিস্ফোরণ, অগ্নিকান্ড –
- Update Time : ১১:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসকের বাস ভবনে এসি’র বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই আগুনে এসি ও ঘরের কিছু আসবাবপত্র ভস্মিভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কোন হতা-হতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, বুধবার দুপুর ২টার দিকে হঠাৎ করেই জেলা প্রশাসকের বাস ভবনের দ্বিতীয় তলায় থাকা একটি রুমের এসি বৈদ্যুতিক সর্ট সার্কিট জনিত কারণে বিস্ফোরণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সে সময় ওই রুমে থাকা জেলা প্রশাসক দিলসাদ বেগমের পরিবারের সদস্যরা ও সেখানে থাকা কর্মচারীরা দ্রুত ভবনের বাইরে চলে যান। এতে রুমের ভেতেরে থাকা কিছু আসবাবপত্র ভস্মিভূত হয়।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে জেলা প্রশাসক সহ উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































