রাজবাড়ীর চন্দনীতে আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় কালে কিশোর আশরাফুল গ্রেপ্তার –
- Update Time : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গত বুধবার রাতে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর গ্রামের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনসেট টয়লেটের সামনে আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় কালে মোঃ আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে।
আশরাফুল ইসলাম একই গ্রামের মোঃ আলাউদ্দিন শেখের ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে থানার এস.আই মোহম্মাদ আতিয়ার রহমান, এসআই ফেরদৌস আহম্মেদ, এসআই মোঃ সোহেল রানা, এসআই সনাতন কুমার মন্ডল, এএসআই মোঃ রাজেদুল ইসলাম, কনষ্টেবল মোঃ আলামিন ও সৈয়দ আশরফুল আলম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনসেট টয়লেটের সামনে অভিযান পরিচালনা করে।
সে সময় ট্রেগার যুক্ত সচল একটি দেশীয় লোহার তৈরী ওয়ান শুটার গান ক্রয় ও বিক্রয়ের চেষ্টাকালে মোঃ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































