রাজবাড়ীর গঙ্গাপ্রসাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা: গুলিবিদ্ধ ২, আহত ৬ –
- Update Time : ০৫:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গোলাগুলি ও কোপানোর ঘটনা ঘটেছে।
এতে ২ জন গুলিবৃদ্ধসহ মোট ৬জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে পলাশ মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। এছাড়া অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই বাড়ীতে ফিরে গেছেন।
বুধবার (৩ জুন) দিবাগত রাত ১০টার দিকে গঙ্গাপ্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলিবরের বাজারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিজানপুর ইউনিয়নের বড় লক্ষীপুরের ফজের মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (২৫), চাঁদ আলীর ছেলে মধু সরদার (৪৫), সামাদের ছেলে সবুজ (২০) ও গঙ্গাপ্রসাদপুরের মৃত উম্বার মন্ডলের ছেলে পলাশ মন্ডল (৩০)। এ ঘটনায় রাতেই সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, সাহেব আলী, বছির ও মোবারক।
এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং দুপরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ শেখ শরিফ উজ জামান ও সদর থানা পুলিশের ওসি স্বপন কুমার মজুমদার। এছাড়া ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
সদর হাসপাতাল সুত্রে জানাগেছে, গতকাল বুধবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে মিজানপুর ইউনিয়নের কয়েকজনকে গুলি বৃদ্ধ ও কোপানো অবস্থায় হাসপাতালে আনা হয়। এরমধ্যে ফরহাদ মন্ডল ও মধু সরদারকে গুলি বৃদ্ধ এবং পলাশ মন্ডলের হাত ও ঘাড়ে কোপানো ও সবুজের চোখের পাশে বড় ধরনের আঘাতের চিহৃ রয়েছে। আহতদের অবস্থা ভাল না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানাগেছে, গঙ্গাপ্রসাদপুর এলাকার কবরস্থান কমিটি নিয়ে দারোগ আলী ও তার লোকজন মধু সরদার, পলাশ মন্ডল, ফরহাদ মন্ডল, সবুজসহ অন্যান্যের উপর রাতে হামলা চালায়। এ সময় দুই জনকে গুলি ও তিন চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। প্রথমে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরবর্তীতে সদর হাসপাতাল থেকে ৪জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পড়ে আশঙ্কাজনক অবস্থায় পলাশ মন্ডলকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছেন বলে জানাগেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































