রাজবাড়ীর খানখানাপুরে শত বছরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা দেবীর পূজা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
- / ৯৪ Time View

লিটন চক্রবর্তী/সুমন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর খানখানাপুরে শত বছরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্ধ পূজা দেখতে আসে।
পূজা আয়োজক কমিটির সভাপতি কাশীনাথ কুন্ডু জানান, বাংলাদেশে একটি মাত্র স্থানেই এই অন্নপূর্ণা দেবীর পূজা হয়ে থাকে।আর সেটি এই রাজবাড়ী খানখানাপুরে। দেবী অন্নপূর্ণা প্রাচুর্যের দেবী। এই দেবীর পূজা করলে গৃহে অভাব থাকে না। সেই জন্য শত বছর আগে খানখানাপুর বাজারের ব্যবসায়ীরা দেবীর পূজা শুরু করে। সেই ধারাবাহিকতায় এখনো প্রতি বছর অঘ্রায়ন মাসের অষ্টমী তিথিতে এই পূজা হয়ে থাকে। পূজা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক ভক্ত বৃন্দের সমাগম ঘটে এখানে। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দেবীর পূজা ও পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ। আর আগামীকাল বৃহষ্পতিবারে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালী লীলা কির্তন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































