রাজবাড়ীর কৃতি সন্তান রাইয়ান মালয়েশিয়ার ‘গ্রান্ড চ্যাম্পিয়ন’
- Update Time : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ৯৩১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার শহরে ঐতিহ্যবাহি হোসেন মিষ্টান্ন ভান্ডারের স্বাত্তাধিকারী হোসেন আলীর ছোট ছেলে মহাম্মদ শহীদুল ইসলামের পুত্র রাইয়ান হোসেন মালয়েশিয়ার কুয়ালালমপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ALOHA International Mental Arithmetic প্রতিযোগিতায় অংশগ্রহন করে সর্বোচ্চ পুরষ্কার “গ্রান্ড চ্যাম্পিয়ন” হয়েছে। জেলা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘রাজবাড়ী বার্তা ডট কম’-এর পক্ষ থেকে রাইয়ানকে জানানো হলো শুভেচ্ছা ও অভিনন্দন।
চলতি বছরের ৩০ জুলাই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৩৪টি দেশের এক হাজারের অধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। ওই সব প্রতিযোগির মধ্যে রাজবাড়ীর কৃতি সন্তান রাইয়ান গ্রান্ড চ্যাম্পিয়ন হয়।
রাইয়ান রাজধানী ঢাকা’র বি এ এফ শাহিন ইংলিস মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড ফাইভ পড়াশোনা করে। এর আগে রাইয়ান দুই বার জাতীয় পর্যায়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। ২০২০ সালে সে জাতীয় পর্যায়ে গ্রান্ড চ্যাম্পিয়ন হয়। ওই সময় স্পেনের মাদ্রিদে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহন করার সুযোগ পেয়েছিল। তবে করোনা মহামারির কারণে ওই প্রতিযোগিতাটি বাতিল করা হয়।
রাইয়ানের বাবা শহীদুল ইসলাম জানিয়েছেন, রাইয়ান অত্যান্ত মেধাবী। তার এই মেধার যথাযথ মূল্যায়ন হোক। এ কারণে পরিবারের পক্ষ থেকে রাজবাড়ী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































