রাজবাড়ীর কালুখালী থানার ওসিসহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ৮১ –
- Update Time : ০৪:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১০১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী কালুখালী থানার ওসিসহ নতুন আরো ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ জন।
রোববার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, নতুন করে আজ ৫ জনের পজেটিভ এসেছে। এরমধ্যে কালুখালী থানার ওসি ও বালিয়াকান্দি পূর্ব মৌকুড়ির গ্রামের খোদেজা এবং জামালপুর ইউনিয়নের নলিয়া আলোকদিয়া গ্রামের সম্ভু পাল, তুলশি ও তুষার। এখন পর্যন্ত জেলায় ২৩৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৮১ জনের করোনা পজেটিভ এসেছে। হাসপাতাল থেকে ৩৩ ও হোম আইসোলেশন থেকে ১০ জন রোগী সুস্থ্য হয়েছেন। নতুন আক্রান্ত সবাইকে চিকিৎসার জন্য পরবর্তী কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জালাল জানান, ওসি সাহেব তার বাসায় আইসোলেশনে আছেন এবং তার অবস্থা ভাল। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ চাইলের তার চিকিৎসার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































