রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলা শুরু
- Update Time : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, বিদ্যালয়ের কার্যকরী পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন। মেলায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪০টি স্টলে নিজেদের তৈরী নানা রকমের প্রযুক্তি প্রদর্শন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































