ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর আস্থা মা ও শিশু হাসপাতাল এবং আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা-
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহরে পাবলিক হেলথ মোড় এলাকার দুই ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ওই আদালত পরিচালনা করেন।
সে সময় ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগ করণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে আস্থা মা ও শিশু হাসপাতাল এবং আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































