রাজবাড়ীর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন –
- Update Time : ০৯:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আসজাদ হোসেন আরজু’র সভাপতিত্বে প্রধান আতথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বার এসোসিয়েশনের সভাপতিে ্যাডঃ সফিকুল আজম মামুন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দিন বিশ্বাস, বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুহুল কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আরশাদ হোসেন সরদার, সাধারন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন শেখ প্রমূখ। এ সময় এবছর বিদ্যালয়টি সেরা ৩ শিক্ষার্থীকেউ পুরস্কৃত করা হয়।
বিদ্যায়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্তৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত কাজী মোনাক্কা একােডেমীক ভবনের উদ্বোধন করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































