রাজবাড়ীতে ৯৯৯ -এ ফোনে পেয়ে নবজাতক উদ্ধার –
- Update Time : ১০:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
৯৯৯-এ সংবাদ পেয়ে রাজবাড়ী সদর উপজেলার বানিবহের মহিষবাথান গ্রাম থেকে দুই দিনের এক অজ্ঞাত কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সদর থানার এসআই আবু জাহেদ শেখ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বানিবহ এলাকা থেকে আনুমানিক দুই দিনের অজ্ঞাত এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে। মাটিতে পুতে রাখা নবজাতককে কুকুর টানাটানি করছিলো। সে সময় স্থানীয়রা দেখে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। তারপর ওই নবজাতককে উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে সদর হাসপাতালে পাঠিয়েছেন। এখন পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। নবজাতকটির কোন অভিভাবক না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে যথাযথ পক্রিয়া সম্পন্ন করে দাফন সম্পন্নের ব্যবস্থা করবেন।
এরআগে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) রাতে বানিবহ গ্রামের আতর আলীর ছেলে টোকনের ঘরের পেছন থেকে ওই নবজাতককে উদ্ধার করে সদর থানা পুলিশ। পড়ে ময়না তদন্তের জন্য নবজাতকটিকে মর্গে পাঠায় পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































