রাজবাড়ীতে ৮৬৬ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার ফেলে পালালো চালক –
- Update Time : ০৭:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১০১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাবের চেকপোষ্ট দেখে প্রাইভেটকার ফেলে পালায় চালক। আর ওই প্রাইভেটকার তল্লাশী করে পাওয়া যায় ৮৬৬ বোতল ফেনসিডিল। যদিও পরবর্তীতে র্যাব সদস্যরা ওই প্রাইভেটকারের মালিককে গ্রেপ্তার করেছে এবং গাড়ীর চালিককে সনাক্ত করে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার হওয়া প্রাইভেটকার মালিক ও ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলীপুর গ্রামের শহিদুল্লাহ শরিফের ছেলে ফারুক সবুজ (৩১) ও একই উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মোঃ নয়ন জমাদ্দারের ছেলে মোঃ ফারুক জমাদ্দার (৩৫)।
জানাগেছে, গত বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রীজ সংলগ্ন হাইওয়েতে চেকপোস্ট স্থাপন করে। ওই সময় একটি প্রাইভেটকার হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা দিয়ে র্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে আকস্মিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময়ই গাড়িটিকে ধাওয়া দেয়। তবে প্রাইভেটকারের চালক গাড়িটি ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ওই প্রাইভেটকার থেকে ৮৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারের গাড়ীর কাগজপত্র যাচাই বাচাই করে প্রাইভেট কারের প্রকৃত মালিক ওমর ফারুক সবুজ তার নিজ বাড়ীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































