রাজবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গৌতম গ্রেফতার –
- Update Time : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
- / ৯৮ Time View

রুবেলুর,ন্বপন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর থেকে ৮ কেজি গাঁজাসহ গৌতম গোস্বামী (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গত সোমবার বিকাল ৩টার দিকে ইউনিয়নের বানীয়ারী এলাকা থেকে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গৌতম গোস্বামী ইউনিয়নের বানীয়ারী এলাকার গোবিন্দ গোস্বামীর ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই জাহিদুল ইসলাম (২) জানান, তার নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুরের বানিয়ারী গ্রামের মাদক ব্যবসায়ী গৌতম গোস্বামীর বসতবাড়ীতে অভিযান চালান। এ সময় বাড়ীর তালাবদ্ধ রান্না ঘরের একটি ট্রাভেলিং ব্যাগে কালো পলিথিনে মোড়ানো ৩ টি পৃথক প্যাকেট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন এবং গৌতম গোস্বামীকে গ্রেফতার করেন। সে চিহিৃত মাদক ব্যবসায়ী। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































