রাজবাড়ীতে ৭০টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ
- Update Time : ০৭:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ২২৪ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ৭০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুদানের চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন,জীবিকা মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহানাজ ইসলাম, রেড ক্রিসেন্ট রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন।
রাজবাড়ী জেলার ৭০ টি স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী সদরে ৪৬ টির মধ্যে ১২ লক্ষ ৮০ হাজার টাকা, পাংশা উপজেলার ১১ টির মধ্যে ৩লক্ষ ২৫ হাজার টাকা, বালিয়াকান্দির ৫টির মধ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকা, গোয়ালন্দ উপজেলার ৭টির মধ্যে ২ লক্ষ ২৫ হাজার টাকা, কালুখালী উপজেলার ১ টির মধ্যে ৪০ হাজার টাকার চেক প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































