রাজবাড়ীতে ৪ বছরের শিশু ধর্ষণ লম্পট গ্রেপ্তার –
- Update Time : ০১:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে! ওই শিশুকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে একই হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষাও করা হয়েছে। এ ঘটনায় আনিচ সেখ (২১) নামে এক লম্পট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আনিচ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামের সাত্তার সেখের ছেলে।
ওই শিশুটির মা জানান, গত শনিবার সন্ধ্যায় তার মেয়ে খেলতে খেলতে আনিচের বাড়ীতে যায়। ওই সময় সে বাড়ীতে অন্য কেউ ছিলো না। আর ওই সুযোগে তার মেয়েকে প্রলোভন দেখিয়ে আনিচ তার বসত ঘরের রুমে নিয়ে যায় এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত হয়। ওই দিন রাতে মেয়েটি তার যৌনাঙ্গে ব্যাথার কথা বলে। এক পর্যায়ে তিনি দেখেন মেয়ের যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে এবং তা তার প্যান্টেও লেগে গেছে। এর কারণ জানতে চাইলে মেয়ে তাকে বলে আনিচ তাকে ব্যাথা দিছে। রোববার সকালে মেয়েটির ব্যাথা আরো বেড়ে যায় এবং তাকে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে আনিচকে আটক করে এবং উত্তম-মাধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
ওই হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মনিজা জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করার পর তাকে গাইনী ওয়ার্ডে ভর্তি হতে নির্দেশ দিয়েছেন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ওই শিশুকে ধর্ষণের অভিযোগ গতকাল সোমবার সকালে মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে বখাটে আনিচ সেখকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আবু জায়েদ সেখ বলেন, সোমবার সকালে একই হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিচ ধর্ষণের কথা স্বীকার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































