রাজবাড়ীতে ৩ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১, পাওয়া যাচ্ছে না মালিক ! –
- Update Time : ১০:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে পুলিশ সদস্যরা ৩টি গরুসহ একজন চোরকে গ্রেপ্তার করেছে। তবে গরু উদ্ধারের পর দীর্ঘ সময় কেটে গেলেও পাওয়া যায়নি মালিক। ফলে গরু পরিচর্যা নিয়ে খানিকটা বিপাকে রাজবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত চোরের নাম, মোঃ আকবর মোল্লা (৩৮)। সে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামের আফজাল মোল্লার ছেলে। এছাড়া কৌশলে পালিয়ে যাওয়া আরো দুই জন আসামি হলো, জামালপুরের মোঃ মমিন (৩২) ও ঢাকার লালবাগ কামরাঙ্গির চরের সুমন ড্রাইভার (২৯)।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকা থেকে ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। ওই সময় গরু চোর আকবর মোল্লাকে গ্রেপ্তার করা সম্ভব হলেও মমিন এবং সুমন ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ী থানায় ওই তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং গরুর প্রকৃত মালিক খুচে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। যদিও ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন গরুর মালিক দাবী করে তাদের সাথে যোগাযোগ করেছে। তবে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতের নির্দেশে প্রকৃত মালিকের হাতে গরু তুলে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































