রাজবাড়ীতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৭, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের –
- Update Time : ১১:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বেড়েই চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজবাড়ী জেলায় নতুন করে ৭৭ জন করোনা পজেটিভ হয়েছেন এবং সদর উপজেলার বাণিবহের আব্দুল জব্বার নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানিয়েছেন, এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৮ শত ৪৪ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪শত ৮২ জন। মারা গেছে ৪৭ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২ শত ৪১ জন।
সদর হাসপাতালের কোভিড ইউনিট সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ৭৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগাদাও প্রদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































