ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় আহত সাবেক রেলওয়ে কর্মচারী জয়নাল মোল্লা আর নেই –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় আহত বৃদ্ধ ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী জয়নাল মোল্লা (৮৫) চিকিৎসাধিন অবস্থায় রবিবার সকালে মারা গেছেন। জয়নাল মোল্লা রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া গ্রামের মৃত আছির উদ্দিন মোল্লার ছেলে।
নিহতের ছেলে সজল মোল্লা জানিয়েছেন, গত ২ অক্টোবর দুপুরে নিজ বাড়ীর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক পার হবার সময় একটি দ্রুতগতির একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্নক আহত হন। তকে রাজবাড়ী, ফরিদপুর এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিন আগে তাকে বাড়ী নিয়ে আস হয়।
বাড়ীতে চিকিৎসাধিন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। বিকালে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































