রাজবাড়ীতে সরকারী ভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন এমপি –
- Update Time : ১০:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
- / ৮৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সদরের তালিকাভুক্ত কৃষকদের নিকট হতে ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সদর উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এই অভিযানের উদ্বোধন করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুন্সি মজিবুর রহমান, সদর উপজেলা খাদ্য পরিদর্শক আবুল কালাম প্রমূখ। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকরা এতে উপস্থিত ছিলেন।
বিক্রির জন্য আনা ধানে আদ্রতার পরিমান ১৪ শতাংশের বেশি ও চিটা থাকলে সে ধান কেনা হচ্ছে না এবং কৃষকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাষ্করিত কার্ডধারী কৃষক হতে হবে।
জানাগেছে, রাজবাড়ী সদরের তালিকাভুক্ত প্রতিজন কৃষকের নিটক হতে ১ মেট্রিকটন করে মোট ১৯১ মেট্রিকটন ধান ক্রয় করবে সরকার এবং জেলার অন্যান্য উপজেলা গুলোতেও ধান ক্রয় শুরু হয়েছে। জেলায় মোট ৪০০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। তবে কৃষি অফিসের তথ্যানুসারে এ বছর রাজবাড়ীতে ৮৬ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




























































































