রাজবাড়ীতে সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত-
- Update Time : ০৭:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন প্রশিক্ষন ইনষ্টিটিউট ও সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ-বিদ্যালয়ে দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম ,ফরিদপুর আঞ্চলিক নিবার্চিন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার কর,জেলা নির্বাচন কর্মকর্তামোঃ হাবিবুর রহমান।
নির্বাচন প্রশিক্ষনে সদর উপজেলার ৬ শত ৩৭ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। জেলার দুটি আসনে পাঁচ উপজেলায় ৫হাজার একশত ৮৮ জন অফিসারদের প্রশিক্ষন দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্জ। তাই অবশ্যই ভোট গ্রহনে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করতে হবে। এর ব্যাত্যয় ঘটলে যে কোন মূহুর্তে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার ও সাসপেন্ড করতে পারে ইলেকশন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা।তাই দ্বায়িত্ব পালনে অবহেলা করা যাবেনা ,সেই সাথে ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এরাতে অইনশৃঙ্খলা বাহিনিকে তৎপর থাকতে নির্দেশনা দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































