রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে পুত্রবধুর যাবজ্জীবন কারাদন্ড
- Update Time : ০৯:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৪৪১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে শ্বাশুরী নুরজাহান বেগম (৭০) কে হত্যার দায়ে পুত্রবধু রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে রাজবাড়ী জেলা ও জজ আদালত। সেই সাথে রোজিনাকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বুধবার বেলা সাড়ে বারে টার দিকে রাজবাড়ী সিনিয়র দায়রা ও জজ মোছাম্মাৎ জাকিয়া পারভিন দন্ডবিধি ৩০২ ধারায় এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত রোজিনা নিহত নুরজাহানের ছেলে আব্দুল কাদের সেখের স্ত্রী।
জানাগেছে, ২০১৮ সালের ২৩ নভেম্বর জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়ার হাটমোহন গ্রামের মৃত বেলায়েত সেখের স্ত্রী নুরজাহান বেগমকে রাত সাড়ে তিনটার দিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে বালিয়াকান্দি থানায় মৃত নুরজাহান বেগমের ছেলে ও সাজা প্রাপ্ত আসামী রেজিনা বেগমের স্বামী আব্দুল বারেক শেখ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়। রায় শেষে আসামীকে হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ মোঃ উজির আলী শেখ জানান, শাশুরি নুরজাহানকে বেøড দিয়ে জবাই করে হত্যার অভিযোগে তার পুত্রবধু রোজিনাকে সকল স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ করে জেলা ও দায়রা জজ রোজিনাকে দোষি সাব্যস্থ করে যাবজ্জীবন সাজা এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। নৃসংশ এ হত্যাকান্ডের রায়ে বাদি ও রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার পেয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































