রাজবাড়ীতে শিক্ষিকা পুরবীর আত্মহত্যা, স্বামী প্রধান শিক্ষক ফরহাদ গ্রেপ্তার
- Update Time : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার কোলা গ্রামে পুরবী ইসলাম (৪৫) নামে এক শিক্ষিকা গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। পুরবী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় পুরবীর ভাই মেহেদী হাসান বাদী হয়ে মোঃ ফরহাদ হোসেন বিশ্বাসকে আসামি করে রাজবাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফরহাদ পরকীয়ায় আসক্ত বলে দাবী করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী শিক্ষিকা পুরবী ইসলাম গত শুক্রবার রাতে নিজবাড়ীর সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নেয়। বাড়ীর লোকজন দেখে দ্রুত নামানোর আগেই সে মারা যায়। পরে রাত ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পুরবীর বাবার বাড়ীর লোকজনের দাবী তাকে শাররীক ও মানসিক চাপসহ বিভিন্ন ভাবে আত্মহত্যা করতে বাধ্য করেছে। মৃতের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আতœহত্যা করেছে ওই শিক্ষক। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ওই শিক্ষিকার স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































