রাজবাড়ীতে লকডাউন মানছেন না জনগণ –
- Update Time : ০৯:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ৬৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলায় লকডাউন চললেও সাধারন মানুষ মানছেন না সে নির্দেশনা। সরকারী নির্দেশনা অমান্য করে সর্বত্র চলছে তাদের অবাদ বিচরণ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ মে থেকে সীমিত আকারে শপিং ও মার্কেট খোলা রাখার ঘোষনা দিলেও রাজবাড়ীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান আজ মঙ্গলবার সকাল থেকেই খোলা রাখতে দেখা গেছে।
এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে হাট বাজারে চলাচল করছে ক্রেতা সাধারনের আনাগোনা এবং স্বাভাবিক সময়ের মতই রাস্তায় চলাচল করছে ছোট যানবাহন গুলো।
উল্লেখ্য, ১১ এপ্রিল প্রথম রাজবাড়ীতে একসাথে ৫ জন করোনা রোগী সনাক্ত হয়। সেদিন থেকেই জেলা প্রশাসক রাজবাড়ী জেলা লকডাউন ঘোষনা করেন। রাজবাড়ীতে এখন পর্যন্ত ৭৬০ জনের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট পাওয়া গেছে প্রায় সাড়ে ৬শ জনের। এরমধ্যে ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































