রাজবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,যুবক গ্রেপ্তার –
- Update Time : ১০:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী (১৫) কে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মোঃ নয়ন মৃধা (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ নয়ন মৃধাকে গ্রেপ্তার করেছে। নয়ন ফরিদপুর কোতয়ালীর ভাজনডাঙ্গা গ্রামের মৃত জামাল মৃধার ছেলে।
ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, তার মেয়ে রাজবাড়ীর একটি মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়াশোনা করে। গত ৩০ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়ে মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে বের হয়। সে সদর উপজেলার খানখানাপুরের লাকির দোকানের মোড়ে পৌছলেনই নয়ন মৃধা জোর পূর্বক একটি পিকআপ ভ্যানে তুলে মেয়েটির মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তার মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে এবং গত বৃহস্পতিবার বিকালে নয়ন মেয়েটিকে খানখানাপুরের ফৈজুদ্দিন মাতুব্বরের পাড়ার একটি বাড়ীর সামনে রেখে পালিয়ে যায়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সেপেক্টর জাফর ইকবাল জানিয়েছেন, মামলার আসামি নয়ন মৃধকে গ্রেপ্তা করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































