রাজবাড়ীর মহাসড়কে গণপরিবহণ নেই, তবে ফেরি ঘাটে যাত্রীদের ভীর!-
- Update Time : ০৮:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরি ঘাটে আজও উপচে পড়া ভির রয়েছে। এসকল যাত্রী কেউ ঢাকা যাচ্ছে আবার কেউ ঢাকা থেকে ফিরে আসছে। যেকারণে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরি ঘাটের পল্টুনে পা রাখার জায়গা নেই।
জানা যায়, ২৫ মার্চ থেকে গনপরিবহন বন্ধ। গন পরিবহন বন্ধ থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরি ঘাটে আজও যাত্রীদের উপচে পড়া ভির দেখা যায়। মহাসড়কে গনপরিবহন না থাকলেও অটোরিক্সা, ভ্যান, ভাড়ায় চালিত প্রাইভেটকার, মাক্রোবাস ও শতশত মটরসাইকেল দেখা যাচ্ছে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে এসকল গাড়িতে গৌন্তত্বস্থানে যাওয়ার চেষ্টার করছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আবু আব্দুল্লাহু রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ৪টি ইউটিলিটি (ছোট) ও ২টি রোরো (বড়) ফেরি চলাচল করছে। বর্তমান কোন প্রকার গনপরিবহন নদী পারাপার করা হচ্ছে না। শুধু পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করা হচ্ছে।
তবে এই সুযোগে ঘাটে আসা যাত্রীরা অবাদে নদী পারাপার হচ্ছে। তিনি বলেন, ‘ফেরি চলাচল করলে যাত্রী পারাপার হবেই। কারণ যাত্রী পারাপার নিয়ন্ত্রন করেন ঘাট ইজারাদার।’
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































