রাজবাড়ীতে মতবিনিময় সভা- কোচিং বাণিজ্য চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী –
- Update Time : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা-জবাবাদিহিতা বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় রাজবাড়ী শহরের টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পৌর এলাকার অন্যান্য বিদ্যালয় কেন্দ্রীক গড়ে উঠা কোচিং বাণিজ্য চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। সেই সাথে শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্রের পাশাপাশি সনাকের তত্ত্বাবধানে পরিচালিত ৯২নং কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় ও সার্বিক মানোন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।
আজ সোমবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সম্মেলন কক্ষে টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই, পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী। সভায় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম এবং মোঃ আমিরুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুস সালাম মন্ডল, মোহাম্মদ মোশারফ হোসেন ও নাছরিন নাহার। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সনাক এর ইয়েস বিষয়ক উপ-কমিটির আহবায়ক সৌমিত্র শীল চন্দন। আরো বক্তব্য প্রদান করেন, সনাক সদস্য আবদুল্লাহ আল মাহমুদ রঞ্জন, মহিতুজ্জামান বেলাল, মোঃ জাহাঙ্গীর হোসেন, আঞ্জুমান আরা বেগম, নুরুল হক আলম প্রমুখ।
আলোচনায় বিভিন্ন বিদ্যালয়ে একটিভ মাদার্স ফোরাম গঠন, বিদ্যালয়ের ক্যাচমেন্ট ম্যাপ, এসএমসি সভপতি ও শিক্ষকগণের সভার সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন, উপজেলা শিক্ষা অফিস সমূহে তথ্য প্রদানকারী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও তাদের নামের বোর্ড স্থাপন, বিদ্যালয়ের লাইব্রেরী এবং এসএমসি কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসারগণ বলেন সকল বিদ্যালয়ের চলমান সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে সকলে একসাথে। সভায় সমন্বিতভাবে আলোচনায় প্রতীয়মান হয় এসএমসি’কে দায়িত্বশীল করা, জেন্ডার এর আলোকে বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহার উপযোগী করা, স্কুলের সার্বিক উন্নয়ন কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্তকরণ, তথ্য উন্মুক্তকরণে ওয়েব সাইট/ওয়েব পোর্টাল হালনাগাদকরণ এবং পৌরসভার অধিন বিদ্যালয়সমূহের উন্নয়ন ও অনিয়ম প্রতিরোধে উদ্যোগী হওয়া। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৪টি ক্লাস্টারের পিছিয়ে পড়া ৪টি স্কুলে একটিভ মাদার্স ফোরাম গঠন এবং কোন বিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে সে বিষয়য়ে পদক্ষেপ করা হবে।
সনাক প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতায় বিদ্যালয়ে অনেক উল্লেখযোগ্য কাজ করেছে। যার ফলে ইতিবাচক পরিবর্তন হয়েছে। এখনও বিদ্যালয়ে সমস্যা রয়ে গেছে। অচিরেই এর সমাধান হবে। শিক্ষা কর্তৃপক্ষসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকবৃন্দদের অব্যাহত সহযোগিতার জন্য সভাপতি সকলকে ধন্যবাদ জানান। সভায় সার্বিক সহযোগিতা করে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































