রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা –
- Update Time : ০৫:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সোবাহান মন্ডল নামে একজন ভুয়া ডাক্তার আটক হয়েছে। তার কাছ থেকে রবিবার বিকালে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সোবাহান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুয়াই মন্ডলের পাড়ার মৃত দবির মন্ডলের ছেলে। সেই সাথে জেলা শহরের নতুন বাজার এলাকার মা ও শিশু চক্ষু ক্লিনিকের মালিক আবু জাফর খানকে আটক করা হয়। আবু জাফর জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের ইসারত আলী খানের ছেলে।
জানাগেছে, এক রোগির চোখের অপারেশনের পর রাতে তার সাথে দেখা না করার বিষয় নিয়ে রোগির স্বজন ও স্থানীয়রা রবিবার সকালে ওই ক্লিনিকে যান এবং ক্লিনিকের কাগজপত্র ও চিকিৎসকের কাগজপত্র দেখাতে বলেন। তবে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ওই সময় উত্তেজিত জনতা তাদের আটক ও উত্তম-মাধ্যম প্রদান করে।
রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ওই দুইজনকে আটক করেন। পরবর্তিতে গতকাল বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই সময় আদালত মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ২০১০-এর ২২ ধারা মোতাবেক ভুয়া ডাক্তার সোবাহানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে অনাদায়ে আরো একমাসের কারাদন্ড প্রদান করেন। এবং আর যেন তিনি রোগি না দেখেন সে ব্যাপারে সতর্কও করেন। মূলত তার বিরুদ্ধে চিকিৎসকের বৈধ কাগজপত্র না থাকা এবং পাবনার একটি ক্লিনিকে নাক ও কানের চিকিৎসক হিসেবে সরকারী মনোগ্রামসহ প্যাড ছাপানোর অভিযোগ আনা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































