রাজবাড়ীতে ব্যতীক্রমি “মুজিব কর্ণার”-এর উদ্বোধন –
- Update Time : ১০:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ৬২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত দূর্লব ছবি, ভাষন, বই, কবিতা নিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার একটি রুমে ব্যতীক্রমি “মুজিব কর্ণার”-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ওই কর্ণারের উদ্বোধন করেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। সে সময় উপস্থিত সকলকে মুজিব বর্ষের ব্যাচ পড়ানো হয়। এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মুজিববর্ষ উপলক্ষে প্রেস ব্রিফিং।
এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, মোহাম্মদ মোবাশ্বের হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বাকাহিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মহসিন উদ্দিন বতু, আব্দুল জলিল প্রমূখ।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগননার শুরু হয়েছে। এ জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে ক্ষণগননা যন্ত্র স্থাপন করেছেন। উদ্বোধনী কার্যক্রম প্রচারের জন্য মাইকিং ও বড় পর্দায় অনুষ্ঠান প্রদর্শন করা হবে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। ১০ জানুয়ারী বিকাল ৩টায় জেলার সকল দপ্তর প্রধান (সরকারী ও বেসরকারী), শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জেলা শিক্ষা অফিসার (ছাত্র ছাত্রীদের উপস্থিতি নিশ্চিতসহ), জেলা রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন। এছাড়া মুজিববর্ষের অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































