রাজবাড়ীতে বিশ্বখাদ্য দিবস পালিত, খাদ্য অধিকার আইনের দাবি –
- Update Time : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গত মঙ্গলবার বিকেলে বিশ্বখাদ্য দিবস উদ্যাপন উপলক্ষে জমায়েত, আলোচনা সভা, শোভাযাত্রা ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘খাদ্য অধিকার আইন চাই’ প্রতিপাদ্য সামনে রেখে খাদ্য অধিকার প্রচারাভিযান রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে শহরের সজ্জনকান্দার এক নম্বর বেড়াডাঙ্গায় রেডক্রিসেন্ট প্লাজার সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বয়ক ও স্বেচ্ছাসেবী বহুমূখী উন্নয়ন মহিলা সমিতির (এসবিইউএমএস) নির্বাহী পরিচালক সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, বহরপুর কলেজের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম মিন্টু, মহিলা পরিষদের নেত্রী আইনজীবী সুফিয়া খানম রেখা, জেলা পরিষদের সদস্য কহিনুর বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা নাসার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেল, ব্রাসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ‘খাদ্য অধিকার আইন চাই, সবার জন্য খাদ্য চাই, চার কোটি দরিদ্রের খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা চাই’ প্রভৃতি স্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। এ বিষয়ে পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে।
বক্তারা বলেন, দেশের লক্ষ্য অর্জনে সরকারের প্রচেষ্টার ফলে সকল ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। কিন্তু দেশে এখনো খাদ্য অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই। নিরাপদ খাদ্য অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































