রাজবাড়ীতে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি –
- Update Time : ১১:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পদ্মা নদীর অংশে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নিম্নাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় দূর্ভোগ পোহাচ্ছে বন্যা কবলিতরা। দূর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও গো খাদ্যের সংকট।
গত ২৪ ঘন্টায় রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে ৭৭ পাংশার সেনগ্রাম পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে ৭০ ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
এতে করে রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়লেন্দ উপজেলার পদ্মা নদী তীরবর্তী ১৩ টি ইউনিয়নের ৬৭ গ্রামের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ৮ হাজার পরিবারের প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে এবং নদী ভাঙন আতঙ্ক রয়েছে পদ্মা পাড়ের বাসিন্দাদের মধ্যে। এদিকে জেলা প্রশাসন বন্যা কবলিতদের তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা দিলেও বন্যা কবলিতদের অভিযোগ এখনও অনেক পরিবার কোন ধরনের সহযোগিতা পান নাই।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































