রাজবাড়ীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন –
- Update Time : ০৬:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দুইদিন ব্যাপি ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তত্বাবধানে দুপুরে জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যায়ে এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ী জেলা প্রাশসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, আদর্শ মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার কর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহাসহ অন্যান্যরা।
মেলায় ৩০ টি স্টল নিয়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































