রাজবাড়ীতে বিচারকসহ গুরুত্বপূর্ণ পদে নারীরা –
- Update Time : ০২:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ৫৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বর্তমানে রাজবাড়ীতে বিচার বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মত গুরুত্ব পদে দ্বায়িত্ব পালন করছেন নারীরা।
এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসিল্যান্ডের মত পদেও রয়েছেন নারী।
রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (রাজস্ব), রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় ইউএনও, সদর ও পাংশা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সদরের বানিবহ ও কালুখালীর রতনদিয়া ইউপির চেয়ারম্যান পদে নারীরা দ্বায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরে অফিস নারীরা দ্বায়িত্ব পালন করছেন।
এদিকে রাজবাড়ীতে নিবন্ধিত নারী সংগঠন রয়েছে ২২৯টি। যারা গঠনতন্ত্র অনুযায়ী বাল্য বিবাহ ও ইফটিজিং রোধ এবং মাছ চাষ, সেলাই, গাভী ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দেয়াসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে সংগঠন গুলো।
জেলা পর্যায়ে আদালত সর্বোচ্চ একটি স্তর। সেই রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারকের দ্বায়িত্ব পালন করছেন জান্নাতুন লিলিফা আক্তার নামের এক নারী। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়।
এদিকে উপজেলা প্রশাসনের অফিস প্রধান হিসাবে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মার্জিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) হিসাবে উম্মে সালমা এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আম্বিয়া সুলতানা ও পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে নুজহাত তাসনীম আওন দ্বায়িত্ব পালন করছেন।
অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে হোসনে ইয়াসমীন করিমী, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে মাহাবুবা আক্তার এবং জনপ্রতিনিধি হিসাবে বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেফালী আক্তার ও রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা কাজ করছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, বর্তমানে নারীরা পরিবারের বোঝা নয়, বরং তাদের স্ব-শিক্ষায় শিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ ও দেশ উপকৃত হবে। রাজবাড়ীর জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে এখন নারীরা কাজ করছে। দপ্তর গুলোতে পুরুষের পাশাপাশি নারীদের প্রয়োজন আছে। কারণ পুরুষ অফিসারদের কাছে নারীরা তাদের সমস্যার কথা বলতে পারেন না। ওইসব অফিসে নারী থাকলে অনেকের জন্যই ভাল হয়। তাছারা সেবা গ্রহিতাদের অনেকংশ নারী ও শিশু। এবং সেবা প্রদান ও দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে নারীরা অনেক আন্তরিক।
রাজবাড়ীর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন বলেন, নারীরা এখন অনেক এগিয়ে। প্রতিটি ক্ষেত্রে তারা ভূমিকা রাখছেন। জেলায় নিবন্ধিত নারী সংগঠন রয়েছে ২২৯টি। এরমধ্যে প্রায় অর্ধেক সংগঠন সক্রিয় ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং তারাও সরকারী নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছেন।
তিনি আরও বলেন, রাজবাড়ী আদালত, ডিসি অফিস, সদর ও বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের প্রধান এবং জেলা শিক্ষা অফিসার নারী। তাছাড়া কয়েকজন জনপ্রতিনিধিও নারী রয়েছে। পুরুষদের মত নারীরাও এখন সমান তালে এগিয়ে চলছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































