রাজবাড়ীতে বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
- / ৮২ Time View

রুবেলুর/টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেঁক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সভায় সহ-সভাপতি এ্যাডঃ আসাদুজ্জামান লাল, রকিবুল ইসলাম ফারুক , সাংগঠনিক সম্পাদক গাজী আহসান হাবীব, ছাত্রদল নেতা সোহেল মন্ডল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা জাসাসের সভাপতি আব্দুর রউফ হিটু প্রমূখ। প্রতিষ্ঠা বার্ষিকীর সভাটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ মজিদ বিশ্বাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































