রাজবাড়ীতে বিএনপির ১৩ জন নেতা-কর্মী গ্রেপ্তার
- Update Time : ০৯:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৪৯৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের সদস্যরা রবিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী থানার ওসি ইফতেখারুল আলম প্রধান।
গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার এসএম সেলিম, সদর উপজেলার মহাদেবপুর গ্রামের মো. বাদশা মণ্ডল, বক্তারপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক, পাংশা উপজেলার চরঝিকড়ী পশ্চিম পাড়ার মো. হালিম খাঁ, সাজুরিয়া গ্রামের মো. বকুল মণ্ডল, কুটিমালিয়াট গ্রামের মো. আব্দুল্লাহ্, বালিয়াকান্দি উপজেলার বিলটাকাপোড়া গ্রামের স্কুলশিক্ষক মো. আ. রহিম, তুহিনুর রহমান, গোয়ালন্দ উপজেলার আইনুদ্দিন বেপারী পাড়ার মো. শহিদুল ইসলাম, কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম, মো. আজাদ বিশ্বাস, মোহনপুর গ্রামের মো. হাসেম আলী শেখ ও মাহেন্দ্রপুর গ্রামের মো. তৈয়ব আলী খাঁ।
পুলিশ জানায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২ সেপ্টেম্বর দুপুরে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। কোর্ট চত্বর মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে ৭ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ওইদিন রাতে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই হাজার ২০০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































