রাজবাড়ীতে বিএনপির সাবেক দুই এমপিসহ ৪৫ নেতাকর্মীর জামিন লাভ
- Update Time : ০৯:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগ পৃথক দুইটি মামলায় রবিবার সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মাৎ জাকিয়া পারভীনের আদালতে বিএনপির ৪৫জন নেতাকর্মী জামিনের আবেদন করেন।
বিচারক রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নৈওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, মোঃ হারুন মজুমদার, মোঃ রেজাউল শেখ, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল মালেক সিকদার, রাজবাড়ী পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন স¤্রাট, মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জাহাঙ্গীর আল আওয়াল, আলামিন, নুর ইসলাম, দাইরান, গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, ইউসুফ হোসেন পাটোয়ারী, আরিফুর রহমান খান, আব্দুর রউফ হিটু, গাজী আহসান হাবিব, জিলাল সরদার, রকি, আব্বাস সরদার, কায়সার মাহমুদ, আফসার আলী সরদার, শাহাদত, শফিক, নুরু মিয়া, হাবিবুর রহমান রাজা, সিরাজুল ইসলাম পিনু, মনিরুজ্জামান মনির, ইমরান, মোহাম্মদ আলী, মোঃ ইউসুফ আলী, খোরশেদ, মনিরুজ্জামান, আবির, মুন্নু মোল্যা, কাইয়ুম, দেলো, লাল মিয়া, অশোক কুমার, জহুরুল ইসলাম নুরনবী, শামসু মীর, রায়হান খান, খন্দকার মশিউল আযম চুন্নু, বাবু সরদারকে জামিন দিয়েছেন।
উল্লেখ্য, রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা ও ভাংচুর করে নেতাকর্মীরা। এ অভিযোগে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে ২ সেপ্টেম্বর রাতে ১১১ জনের নাম উল্লেখ করাসহ ২ হাজার থেকে ২ হাজার ২শত জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করেন।
অপরদিকে, বিএনপির নেতাকর্মীদের একটি অংশ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবৈধ ভাবে প্রবেশ করে রেলওয়ে থানা পুলিশের ওসি সোমনাথ বসু, এসআই বিধান চন্দ্র মল্লিক ও কনস্টেবল শারমিনা খাতুনের উপর হামলা চালায়। এ অভিযোগে রাজবাড়ী জিআরপি থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে রেলওয়ে থানায় ৫ জনের নাম উল্লেখ করাসহ সাড়ে ৪শত থেকে ৫শত জনকে অজ্ঞাতনামা আসামী করে আরেকটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী জেলা বারের আইনজীবি এ্যাড. নেকবর হোসেন মনি বলেন, উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন নেতাকর্মীরা। রবিবার সকালে ৪৫জন নেতাকর্মী জামিনের আবেদন করলে জামিন মঞ্জুর করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































