রাজবাড়ীতে খৈয়ম ও সাবুসহ বিএনপি’র প্রায় ৩ হাজার নেতাকর্মী’র বিরুদ্ধে পৃথক ২ মামলা
- Update Time : ০৮:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪০৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতা এবং অবৈধ ভাবে রেলস্টেশনে প্রবেশ করে পুলিশের ওপর হামলার অভিযোগ পৃথক দুইটি মামলায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী জেলা বিএনপির অপর সাবেক সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাছিরুল হক সাবুসহ ১১৬ জনের নাম উল্লেখ সহ বিএনপির ২ হাজার ৮১৬ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এ ঘটনায় ২৮ জন নেতাকর্মীকে আটকের পর আদালতে পাঠিয়েছে সদর থানা পুলিশ। রবিবার দুপুরে রাজবাড়ী সদর ও রেলওয়ে (জিআরপি) থানা সুত্রে এ তথ্য জানাগেছে।
সদর থানা সুত্রে জানাগেছে, রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সাবেক এমপি নাসিরুল হক সাবু গ্রুপের অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা ও ভাংচুর করে। লাঠিসোঠা ও ইট পাটকেলের আঘাতে তাদের ৫ জন পুলিশ সদস্য আহত হয়। এ অভিযোগে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বাদি হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ ২ হাজার থেকে ২২শ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে রেলওয়ে থানা পুলিশ জানায়, থানা পুলিশের সাথে সংর্ঘষের পর নেতাকর্মীদের একটি অংশ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবৈধ ভাবে বিনা টিকেটে প্রবেশ করে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ওপর পাথল ছুড়ে হামলা করে। এতে থানার ওসি সহ ৫ জন আহত হয়। স্টেশনে অবৈধ ভাবে বিনা টিকেটে প্রবেশ করে হামলার অভিযোগ থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদি হয়ে রেলওয়ে থানায় ৫ জনের নাম উল্লেখসহ সাড়ে ৪ থেকে ৫শ জনকে অজ্ঞাতনামা আসামী করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু জানান, অবৈধ ভাবে স্টেশনে প্রবেশ করে তাদের ওপর হামলার প্রতিবাদে ৫ জনের নাম উল্লেখসহ সাড়ে ৪ থেকে ৫শ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় কাউকে আটক করতে পারেন নাই।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে ১১১ জনের নাম উল্লেখ করে ২ হাজার থেকে ২২শ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ২৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল ২ সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সাবেক এমপি নাসিরুল হক সাবু অনুসারীদের সাথে কোর্ট চত্বরের প্রবেশমুখে পুলিশের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এবং পরে রেলস্টেশনে গিয়ে জিআরপি পুলিশের ওপর হামলা চালায় নেতাকর্মীরা। এ ঘটনায় ১০ পুলিশ সহ অন্তত ৪৫ জন নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগান ও গ্যাসগানের প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































