রাজবাড়ীতে বাস চাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র আহত, শিক্ষার্থীদের মানববন্ধন –
- Update Time : ১০:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- / ৮৭ Time View

রুবেলুর, ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
বাস চাপায় আমির হামজা নামে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া এক ছাত্র মারাতœক ভাবে আহত হয়েছে। আহত ছাত্রকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আমির হামজা স্থানীয় দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনার প্রতিবাদে আজ রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে থাকা রাজবাড়ী-ফরিদপুর সড়কে দীর্ঘ সময় মানববন্ধন কর্মসূচী পালন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক জানান, আজ দুপুর ১২ টার দিকে স্কুল ছুটি হয়। ওই সময় দ্বিতীয় শ্রেনীর ছাত্র আমির হামজা ওই সড়ক পার হচ্ছিল। সে সময় গোয়ালন্দ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী নবীন বরণ পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মুলত এখানে রাস্তার পাশ দিয়ে লাইন দিয়ে বাস ট্রাক দাঁড় করানো থাকায় বিপরীত থেকে কি আসে তা উকি দিয়ে দেখতে হয়। এ কারণে দূর্ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনার পর আমির হামজাকে রাজবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধনে দাঁড়ান। কিন্তু উপজেলা চেয়ারম্যান এসে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাসে তারা মানববন্ধন প্রত্যাহার করেন।
মানববন্ধন চলাকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার নিপেন্দ্রনাথ সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দাউদ মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়া নির্মাণ এবং সড়কের পাশে ট্রাক ও গ্যারেজ সড়ানোর আশ^াস দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































