রাজবাড়ীতে নানা আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন –
- Update Time : ০৭:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘ভালোর সাথে আলোর পথে’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল সোমবার বিকেলে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল সোয়া চারটায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক শামীমা মুনমুন।
শপথ বাক্য পাঠ করান সচেতন নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, বন্ধুসভার উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যাক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, ব্যবসায়ী প্রভাত কুমার দাস, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম তুহিন, রাজবাড়ী বন্ধুসভার সহসভাপতি ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল, সহসভাপতি ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমীরময় মন্ডল।
সংগীত পরিবেশনে পর্বে অংশগ্রহন করেন বিটিভির শিল্পী সান্তনা মন্ডল, উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক মিলন সিদ্দিকী, বন্ধুসভার সাহিত্য বিষয়ক সম্পাদক আশিফ মাহমুদ, বন্ধুসভার বন্ধু কুইন, এরিন, অথৈ, রত্মা, সুমা দাস ও চায়না বিশ^াস। ‘আজি বাংলাদেশের হৃদয় হতে এবং মায়াবনো বিহরিনী হরিনা গানের সাথে নৃত্য পরিবেশন কওে অনিকা দেবনাথ পূজা। কবি শামসুর রাহমানের স্বাধীনতা তুমি কবিতা আবৃত্তি করেন শামীমা মুনমুন।
অদম্য মেধাবী জন্ম থেকে অন্ধ সুর্বনা দাস ও তাঁর কনিকা রানী দাস মাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা একমাত্র অন্ধ ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পর্বে বন্ধুরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন, মিষ্টি মূখ করাসহ ফানুস উড়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার বলেন, প্রথম আলো পত্রিকা একটি প্রগতিশীল ও ব্যতিক্রমধর্মী পত্রিকা। এটি শুধুমাত্র একটি পত্রিকা নয়। এরা দেশ গঠনের জন্য, আমাদের তরুণ সমাজকে সাথে নিয়ে সবসময় ভিন্নধর্মী আয়োজন করে থাকে। মাদক মুক্ত দেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রথম আলোর সব ভালো কাজের সাথে অতীতে ছিলাম। আগামিতেও পাশে থাকবো। প্রথম আলোতে আমরা আরো বেশি ইতিবাচক খবর দেখতে চাই।
সনাকের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা বলেন, আমি টিআইবির সাথে যুক্ত। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নানা উদ্যোগ নেওয়ায় টিআইবিকে অনেকে গালমন্দ করে। একই ভাবে প্রথম আলো নানা অসঙ্গতি তুলে ধরায় তাদের নিয়েও নানাজনে নানা কথা বলে। কিন্তু প্রথম আলো তার নিজস্ব গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
অধ্যাপক মো. নুরুজ্জামান বলেন, প্রথম আলো প্রকাশের প্রথম দিন থেকে সঙ্গে আছি। এখন পর্যন্ত একটি সংখ্যা কেনাও বাদ দেই নাই। একদিন না পড়লে কেমন যেনো খালি খালি লাগে। প্রথম আলোর পথচলায় আগামিতেও সাথে থাকতে চাই। কোনো খবরের সত্যতা নিশ্চিত করার জন্য আমরা প্রথম আলো বা প্রথম আলোর প্রতিনিধির স্মরনাপন্ন হই।
সিবিপি সভাপতি আবদুস সামাদ মিয়া বলেন, প্রথম আলো কখনো অন্যায়ের কাছে আপোষ করে নাই। সত্য ও সুন্দরকে অবলম্বন করে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































